বিবৃতিতে বলা হয়েছে, উন্নত নেভিগেশন ও প্রপালশন প্রযুক্তিতে সজ্জিত ফাতাহ-৩ সুপারসনিক গতিতে দীর্ঘ দূরত্বের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
আইএসপিআরের দাবি, এই ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ার ফলে পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অভিযান পরিচালনার সক্ষমতা এবং আঘাত হানার দূরত্ব বাড়বে। পাশাপাশি দেশটির প্রচলিত সামরিক প্রতিরোধব্যবস্থা ও প্রতিরক্ষা সক্ষমতাও আরও শক্তিশালী হবে।
পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের প্রধান, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।
এদিকে, ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষায় অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ তিন বাহিনীর প্রধানেরা।
তারা এই সাফল্যের পেছনে কাজ করা বিজ্ঞানী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ঠা ও প্রচেষ্টার প্রশংসা করেন।
সুপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে দ্রুত চলতে সক্ষম। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, ফাতাহ-৩ দেশটির দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন