ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে অস্বস্তি, ফাঁস হলো মেসিদের পাসপোর্ট তথ্য

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬   ২৬ বার পঠিত
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে অস্বস্তি, ফাঁস হলো মেসিদের পাসপোর্ট তথ্য

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের ঠিক আগে অস্বস্তিকর এক ঘটনার মুখে পড়েছে আর্জেন্টিনা দল। দলটির খেলোয়াড়দের ব্যক্তিগত পাসপোর্ট সংক্রান্ত তথ্য অনিচ্ছাকৃতভাবে প্রকাশ হয়ে গেছে, যার মধ্যে আছেন অধিনায়ক লিওনেল মেসিও।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে আর্জেন্টিনা দলের অফিসিয়াল টিম শিটে থাকা খেলোয়াড়দের পাসপোর্ট নম্বর জনসম্মুখে চলে আসে। নিয়ম অনুযায়ী এসব তথ্য প্রকাশের আগে গোপন বা ঝাপসা করে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি।

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ম্যাচ সংশ্লিষ্ট নথি বিতরণের সময় এই ভুল ঘটে। ফলে আর্জেন্টিনা দলের প্রতিটি খেলোয়াড়ের পাসপোর্ট নম্বর গণমাধ্যমের হাতে পৌঁছে যায়।

তবে এই ঘটনার মাঝেও মাঠে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ৮৮ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

চোট কাটিয়ে ফেরার ম্যাচে বদলি হিসেবে নেমেই আলো ছড়ান লিওনেল মেসি। মাঠে নামার মাত্র দুই মিনিটের মধ্যেই গোল করেন তিনি। পরে পেনাল্টি থেকে আরও একটি গোল করে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে পেনাল্টি গোল করার নতুন রেকর্ড গড়েন মেসি। এ ক্ষেত্রে তিনি ছাড়িয়ে যান আনহেল লাব্রুনা-কে, যার রেকর্ডটি ১৯৫৭ সাল থেকে অক্ষুণ্ন ছিল।

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তার আগে পাসপোর্ট তথ্য ফাঁসের ঘটনাটি দলটির নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930