ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের তালাবদ্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ, নবজাতকসহ ৩ জনের লাশ উদ্ধার ডিএমপির অভিযানে ৪৩৪ জন গ্রেপ্তার, উদ্ধার বিদেশি রিভলভার ও ইয়াবা চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০ গ্রিড সাবস্টেশন হলে রৌমারীতে বাড়বে ৬,৩০০ টন ধান উৎপাদন শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু সৌদি আরবকে ৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য, বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা নতুন বিশ্ব মানচিত্র গ্রহণের প্রস্তাব পাস জাতিসংঘে

বাড়ির পাশে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি
শুক্রবার, ১২ জুন ২০২৬   ৩২ বার পঠিত
বাড়ির পাশে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

ছবি: -সংগৃহীত

খুলনা শহরের দক্ষিণ লবনচরা এলাকায় গাজী রফিক (৪৫) ওরফে ‘ঢাকাইয়া রফিক’ নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ জুন) সকাল ১১টার দিকে লবনচরার দশগেট এলাকায় নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, পারিবারিক কারণে ছেলের সঙ্গে বিরোধের পর তাকে খুঁজতে বাড়ির আশপাশে বের হন গাজী রফিক। একপর্যায়ে বাড়ির পেছনের ফাঁকা জায়গায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার তলপেটে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জানান, তাদের বড় ছেলের সঙ্গে কিছু বিষয়ে মনোমালিন্য চলছিল। স্বামী সেই ছেলেকে খুঁজতে বের হয়েছিলেন। তিনি আরও জানান, রফিক দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার বলেন, গাজী রফিক বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930