ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কায় বিশ্বকাপ, ম্যাচ আয়োজন নিয়ে উদ্বেগ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৫ জুন ২০২৬   ২৮ বার পঠিত
তীব্র গরম ও বজ্রঝড়ের শঙ্কায় বিশ্বকাপ, ম্যাচ আয়োজন নিয়ে উদ্বেগ

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ আবহাওয়ার কারণে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে তীব্র গরম, উচ্চ আর্দ্রতা এবং বজ্রঝড় আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

বিশ্বকাপের ১০৪টি ম্যাচের উল্লেখযোগ্য অংশ ৩২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯৯৪ সালের পর উত্তর আমেরিকায় আয়োজিত এটিই সবচেয়ে উষ্ণ বিশ্বকাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে আয়োজকদের সবচেয়ে বড় উদ্বেগের কারণ বজ্রঝড়। যুক্তরাষ্ট্রের প্রচলিত নিরাপত্তা বিধি অনুযায়ী, কোনো স্টেডিয়ামের আট মাইলের মধ্যে বজ্রপাত বা বিদ্যুতের ঝলকানি শনাক্ত হলে খেলা সঙ্গে সঙ্গে বন্ধ করতে হয়।

খেলা বন্ধ হওয়ার পর ৩০ মিনিট অপেক্ষা করতে হয়। এই সময়ের মধ্যে আবার বজ্রপাত হলে নতুন করে ৩০ মিনিট গণনা শুরু হয়। ফলে একটি ম্যাচ শেষ হতে কয়েক ঘণ্টা অতিরিক্ত সময় লেগে যেতে পারে। অতীতে এমন পরিস্থিতিতে একটি ম্যাচ শেষ করতে চার ঘণ্টারও বেশি সময় লেগেছিল।

হিউস্টনে জার্মানি ও কুরাসাওয়ের ম্যাচে বাইরে তীব্র গরম ও আর্দ্রতা থাকলেও স্টেডিয়ামের ছাদ থাকায় খেলা পরিচালনায় বড় সমস্যা হওয়ার আশঙ্কা ছিল না। একইভাবে আর্লিংটনে নেদারল্যান্ডস ও জাপানের ম্যাচেও বজ্রঝড়ের পূর্বাভাস থাকলেও ছাদযুক্ত স্টেডিয়ামের কারণে খেলা নির্ধারিত সময়েই আয়োজন করা সম্ভব হয়েছে।

তবে ফিলাডেলফিয়ায় আইভরি কোস্ট ও ইকুয়েডরের ম্যাচকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছিল। খোলা আকাশের নিচে অবস্থিত স্টেডিয়ামটির আশপাশে সন্ধ্যার পর তীব্র ঝড়, বজ্রপাত এবং ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। ফলে ম্যাচটি দীর্ঘ সময়ের জন্য স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

বিশ্বকাপের মতো বড় আসরে আবহাওয়া সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার উত্তর আমেরিকার গ্রীষ্মকালীন তাপপ্রবাহ ও বজ্রঝড়ের কারণে খেলোয়াড়দের পাশাপাশি আয়োজকদেরও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি আবহাওয়াও হয়ে উঠেছে এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930