ঢাকা
২০ জুলাই ২০২৬
শিরোনাম
শরিক দল ও জোটের নেতাদের সঙ্গে আজ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার শঙ্কা, দেশের ১৭ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং-২০২৬’ শুরু ইরানের নতুন হামলায় আরও এক মার্কিন সেনা নিহত, মধ্যপ্রাচ্যে বাড়ছে সংঘাত আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, ১৬ বছর পর আবারও শিরোপা জয় চলতি সপ্তাহেই ঘোষণা হচ্ছে ২০২৭ সালের হজ প্যাকেজ বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি জুলাইয়ের ১৮ দিনেই দেশে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স ছিনতাই করে যুবককে হত্যা, ২১ বছর পর দুই আসামির মৃত্যুদণ্ড কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার অনিয়ম, তদন্ত শেষে দুদকে পাঠানো হবে : তথ্যমন্ত্রী

হামের তাণ্ডব থামছেই না, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩৬, মৃত্যু ছাড়ালো সাড়ে ছয়শো

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   ১৮ বার পঠিত
হামের তাণ্ডব থামছেই না, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩৬, মৃত্যু ছাড়ালো সাড়ে ছয়শো

ছবি: -সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর মিছিলও। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৩৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে দেশজুড়ে ১ হাজার ৬ জন সন্দেহভাজন রোগী চিহ্নিত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ১ হাজার ৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হন। তাদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১৩৬ জনের শরীরে হাম ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাব এখন জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় তিন মাসে দেশে মোট ৭২ হাজার ৪০৫ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও আক্রান্তদের বড় একটি অংশ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত ৬৮ হাজার ৭৮২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

তবে উদ্বেগের জায়গা হলো মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যুর মধ্য দিয়ে সন্দেহজনক হাম রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪ জনে। অন্যদিকে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মোট মৃত্যু হয়েছে ৯৩ জনের।

সব মিলিয়ে হাম-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা এখন ৬৫৭ জনে পৌঁছেছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031