https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাংলাদেশের আকাশে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১৭ জুন) থেকে শুরু হচ্ছে নতুন হিজরি বছর ১৪৪৮ এবং মহররম মাস।
চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুন শুক্রবার (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।
সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং সংশ্লিষ্ট গবেষণা ও পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে মহররম মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এবার জিলহজ মাস ২৯ দিনে শেষ হয়েছে। হিজরি বর্ষের প্রথম মাস মহররমকে কেন্দ্র করেই শুরু হয় নতুন বছর। ইসলামী ইতিহাসে এ মাসের ১০ তারিখকে পবিত্র আশুরা হিসেবে পালন করা হয়।
কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে বাংলাদেশসহ মুসলিম বিশ্বে আশুরা বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়। শোক ও শ্রদ্ধার পাশাপাশি এ দিনে রোজা রাখার ধর্মীয় তাৎপর্যও রয়েছে।