ঢাকা
২৮ আগস্ট ২০২৬

দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ঐকমত্য হয়েছে : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৯ জুন ২০২৬   ৩৬ বার পঠিত
দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ঐকমত্য হয়েছে : তথ্য উপদেষ্টা

ছবি: -সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে অংশীজনদের মধ্যে ঐকমত্য হয়েছে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন সংক্রান্ত কর্মশালা শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, গণমাধ্যম কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে—এই বিষয়ে সবাই একমত হয়েছেন। তবে কমিশনের গঠন কাঠামো, ক্ষমতা ও কার্যপরিধি নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন।

তথ্য উপদেষ্টা আরও জানান, কর্মশালায় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত মিডিয়া রিফর্মস কমিশনের প্রতিবেদনকে ভবিষ্যৎ সংস্কারের ভিত্তি হিসেবে বিবেচনা করার বিষয়েও একমত হয়েছে অংশগ্রহণকারীরা।

তিনি বলেন, ওই প্রতিবেদনকে হুবহু গ্রহণ না করা হলেও সেটিকে গুরুত্বসহকারে বিবেচনা করে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এ ছাড়া সাংবাদিক সংগঠন, মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে গণমাধ্যমকে আরও স্বাধীন ও কার্যকর করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।