ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে : প্রধানমন্ত্রী গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৭ হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত রংপুর আইনজীবী সমিতির ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত ঢাকার যানজট কমাতে বাস টার্মিনাল পুনর্বিন্যাসসহ প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা ৩১ ঘণ্টার যানজটের পর ধীরে চলছে গাড়ি, এখনো ভোগান্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ হাসনাত আবদুল্লাহর

আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী

জেলা প্রতিনিধি
শুক্রবার, ১৯ জুন ২০২৬   ৩৭ বার পঠিত
আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী

ছবি: -সংগৃহীত

মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের ভারী বৃষ্টিতে আবারও জলমগ্ন হয়ে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। এতে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানিতে তলিয়ে যায়, ভোগান্তিতে পড়েন নগরবাসী।

সকালে অল্প সময়ের এই বৃষ্টিতেই চকবাজার, কাতালগঞ্জসহ একাধিক নিচু এলাকা দ্রুত প্লাবিত হয়। এতে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং অফিসগামী, শ্রমজীবী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর বিভিন্ন মেগা প্রকল্প চললেও সামান্য বৃষ্টিতেই নগরীর এমন জলাবদ্ধতা তাদের হতাশ করছে।

কাতালগঞ্জের বাসিন্দা হুমায়ুন কবির বলেন, বহু বছর ধরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সমস্যায় ভুগছেন তারা। রিকশাচালক মো. জলিল অভিযোগ করেন, বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে যাওয়ায় আয়-রোজগারও ব্যাহত হচ্ছে।

অন্যদিকে চাকরিজীবী তানিয়া সুলতানা বলেন, হঠাৎ জলাবদ্ধতার কারণে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে এবং যানবাহনের ভাড়াও দ্বিগুণ দাবি করা হচ্ছে।

তবে প্রবর্তক মোড় এলাকায় চলমান খাল সংস্কার ও অবকাঠামো উন্নয়ন কাজের কারণে তুলনামূলকভাবে পানি কম জমতে দেখা গেছে। যদিও আশপাশের সংযোগ সড়কগুলো এখনো পানিতে তলিয়ে যায়।

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টা পর্যন্ত মাত্র ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হলেও অল্প সময়ে তীব্র বৃষ্টির কারণেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দিনভর আকাশ মেঘলা থাকতে পারে এবং আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নগরবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও খাল সংস্কার কাজ বিলম্বিত হওয়ায় চট্টগ্রামে অল্প বৃষ্টিতেই দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা থেকে যাচ্ছে।