ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

মেসিকে থামানোর লক্ষ্য অস্ট্রিয়ার গোলরক্ষকের

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২২ জুন ২০২৬   ২৬ বার পঠিত
মেসিকে থামানোর লক্ষ্য অস্ট্রিয়ার গোলরক্ষকের

ছবি: -সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত। তবে একই সঙ্গে লিওনেল মেসির প্রতি তার গভীর শ্রদ্ধার কথাও তুলে ধরেছেন।

সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে প্রশ্ন করা হলে শ্লাগার বলেন, তিনি রোনালদোকে বেশি পছন্দ করেন। কিন্তু মেসি এমন একজন ফুটবলার, যিনি দীর্ঘদিন ধরে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে অসাধারণ ধারাবাহিকতা বজায় রেখে খেলছেন।

তিনি বলেন, মেসির বিরুদ্ধে নেতিবাচক কিছু বলা বা তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা ঠিক হবে না। মাঠে তার উপস্থিতি পুরো দলের মধ্যে আলাদা আত্মবিশ্বাস ও শক্তি তৈরি করে।

অস্ট্রিয়ার এই গোলরক্ষক আরও বলেন, মেসির বিপক্ষে খেলা সবসময়ই বিশেষ চ্যালেঞ্জের। তিনি মাঠে থাকলে প্রতিপক্ষকে বাড়তি সতর্ক থাকতে হয়। তাই তাকে থামাতে অস্ট্রিয়া দল নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে।

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া উভয় দলই প্রথম ম্যাচে জয় পেয়েছে। ফলে দুই দলের মধ্যকার এই লড়াইটি গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930