ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে : প্রধানমন্ত্রী গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৭ হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত রংপুর আইনজীবী সমিতির ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত ঢাকার যানজট কমাতে বাস টার্মিনাল পুনর্বিন্যাসসহ প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা ৩১ ঘণ্টার যানজটের পর ধীরে চলছে গাড়ি, এখনো ভোগান্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ হাসনাত আবদুল্লাহর

দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ জুন ২০২৬   ৪২ বার পঠিত
দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

ছবি: -সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করেছে সরকার। সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সার্চ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক। সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী গঠিত এ কমিটি দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করবে। আইন অনুযায়ী, প্রতিটি শূন্য পদের বিপরীতে অন্তত দুইজন করে যোগ্য প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হবে। পরবর্তীতে রাষ্ট্রপতি ওই তালিকা থেকে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দেবেন।

এর আগে গত ১৫ জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, দুদক পুনর্গঠনের লক্ষ্যে দ্রুত সার্চ কমিটি গঠন করা হবে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নিয়োগ দেওয়া হবে।

গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ একযোগে পদত্যাগ করেন। তাদের পদত্যাগের পর থেকেই নতুন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছিল।