ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, প্রথমবার বিশ্বকাপের নকআউটে

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ২৬ বার পঠিত
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, প্রথমবার বিশ্বকাপের নকআউটে

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ‘বাফানা বাফানা’রা।

বুধবার মেক্সিকোর গুয়াদালুপেতে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে। ৬৩তম মিনিটে শেপাং মোরেমির নিখুঁত ক্রস থেকে জয়সূচক গোল করেন থাপেলো মাসেকো। তার সেই গোলই দক্ষিণ আফ্রিকাকে এনে দেয় গুরুত্বপূর্ণ জয় এবং বিশ্বকাপের শেষ ৩২-এ খেলার টিকিট।

গ্রুপ পর্বে শুরুটা মোটেও ভালো ছিল না দক্ষিণ আফ্রিকার। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করে তারা। ফলে নকআউটে ওঠার আশা বাঁচিয়ে রাখতে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না। সেই চাপের ম্যাচেই দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বপ্নপূরণ করে আফ্রিকার প্রতিনিধিরা।

গ্রুপে মেক্সিকোর পর দ্বিতীয় স্থান অর্জন করে নকআউট পর্বে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আগামী রোববার ক্যালিফোর্নিয়ার ইঙ্গেলউডে অনুষ্ঠিতব্য নকআউট ম্যাচে তারা মুখোমুখি হবে বি গ্রুপের রানার্সআপ কানাডার।

এর আগে ১৯৯৮, ২০০২ ও ২০১০ সালের বিশ্বকাপে অংশ নিলেও কখনো গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ফলে এবারের সাফল্য দেশটির ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ শুরু করেছিল জয় দিয়ে। চেক রিপাবলিকের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নেয় তারা। তবে দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে হারের পর শেষ ম্যাচেও পরাজিত হয়ে বিদায় নিতে হলো তাদের।

বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার এই অর্জন আফ্রিকান ফুটবলের জন্যও একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930