ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ সেমিফাইনালে হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ২৮ বার পঠিত
বিশ্বকাপ সেমিফাইনালে হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

ছবি: -সংগৃহীত

ফুটবল বিশ্বে সবচেয়ে প্রতীক্ষিত লড়াইগুলোর একটি ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ। ২০২৬ বিশ্বকাপে সেই স্বপ্নের ম্যাচটি সেমিফাইনালের মঞ্চে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

টুর্নামেন্টের নকআউট সূচি অনুযায়ী, ব্রাজিল ও আর্জেন্টিনা উভয় দল যদি রাউন্ড অব ৩২, রাউন্ড অব ১৬ এবং কোয়ার্টার ফাইনাল সফলভাবে অতিক্রম করতে পারে, তাহলে সেমিফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দক্ষিণ আমেরিকান শক্তি।

গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নিজেদের গ্রুপের শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩-০ এবং অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে তারা নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দল।

অন্যদিকে, কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল গ্রুপ পর্ব শেষ করেছে ৭ পয়েন্ট নিয়ে। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরবর্তী দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয় সেলেসাওরা। সমান পয়েন্ট অর্জন করলেও উন্নত গোল ব্যবধানের কারণে মরক্কোকে পেছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত করে ব্রাজিল।

নকআউট পর্বে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেদারল্যান্ডস, সুইডেন কিংবা জাপান। এই বাধা পেরিয়ে এগোতে পারলে বহু প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই বাস্তবে রূপ নিতে পারে।

দুই দলের মুখোমুখি ইতিহাসও বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ১০৬ বার একে অপরের বিপক্ষে খেলেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এর মধ্যে আর্জেন্টিনা জয় পেয়েছে ৪১ ম্যাচে, ব্রাজিল ৩৯টিতে এবং ২৬টি ম্যাচ ড্র হয়েছে।

সাম্প্রতিক পরিসংখ্যানে অবশ্য এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ পাঁচ দেখায় চারটিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা, আর একটি ম্যাচ ড্র হয়েছে।

ফলে বিশ্বকাপের নকআউট পর্বে দুই দল নিজেদের পথচলা অব্যাহত রাখতে পারলে ফুটবলপ্রেমীরা উপভোগ করতে পারেন ইতিহাসের অন্যতম আকর্ষণীয় এক সেমিফাইনাল।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930