ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তৃতীয় টার্মিনালে বিমানবাহিনীর গাড়ি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গণতন্ত্র ও জনকল্যাণভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিনের বিমানবাহিনীর ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত, আহত ৪ জন সিএমএইচে আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ অটোরিকশার গ্যারেজে অস্ত্র কারখানা, ক্রেতা সেজে দুইজনকে ধরল পুলিশ ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৩২৪ রোগী যাত্রীসেবার মান বাড়াতে নতুন বিধিমালা হচ্ছে : বিমানমন্ত্রী আইন-শৃঙ্খলার পাশাপাশি গঠনমূলক কাজে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সংসদীয় গণতন্ত্রও প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশা ট্রাম্পের

রেকর্ড ভাঙলো হাম, বাড়ছে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   ৪৫ বার পঠিত
রেকর্ড ভাঙলো হাম, বাড়ছে শঙ্কা

ছবি: -সংগৃহীত

দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে, যা গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর

সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৩ মে সকাল পর্যন্ত দেশে মোট ৫৩ হাজার ৫৬ জন হাম-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ হাজার ১৫০ জনের হাম নিশ্চিত করা হয়েছে। একই সময়ে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৩ জনে, যার মধ্যে ৬৯ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত ৩৮ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্ত ও মৃতদের বেশিরভাগই শিশু হওয়ায় উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তথ্য অনুযায়ী, বাংলাদেশে সর্বশেষ বড় হাম প্রাদুর্ভাব দেখা গিয়েছিল ২০০৫ সালে। সে বছর আক্রান্ত হয়েছিল ২৫ হাজার ৯৩৪ জন। কিন্তু চলতি বছরে আক্রান্তের সংখ্যা সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোশতাক হোসেন বলেন, আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়ানোর পর এটিকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা উচিত ছিল। তার মতে, এমন ঘোষণা না থাকায় সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

ভাইরোলজিস্ট ডা. মাহবুবা জামিল বলেন, টিকাদান কার্যক্রম জোরদার করা গেলে আগামী কয়েক সপ্তাহে সংক্রমণ কমতে পারে।

বিশেষজ্ঞদের মতে, টিকাদানে ঘাটতি, অপুষ্টি এবং প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার কারণেই দেশে হঠাৎ বড় ধরনের হাম প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা–এর তথ্য অনুযায়ী, এক বছরে ৫০ হাজারের বেশি হাম আক্রান্তের ঘটনা রিপোর্ট করা দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন পঞ্চম।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930