ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ, পরিসংখ্যানে এগিয়ে কারা?

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ৪২ বার পঠিত
বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ, পরিসংখ্যানে এগিয়ে কারা?

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের এবারের আসরে দারুণ ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে শুরুতে কিছুটা ধীরগতির পারফরম্যান্স দেখালেও সময়ের সঙ্গে নিজেদের গুছিয়ে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টুর্নামেন্টে দুই দলই জয়ের ধারা ধরে রাখতে পারলে সেমিফাইনালে দেখা হতে পারে ফুটবল বিশ্বের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

সম্ভাব্য সেই লড়াইকে ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছে দুই দলের বিশ্বকাপ ইতিহাস। বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র চারবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। সেই লড়াইয়ে পরিসংখ্যানে এগিয়ে আছে ব্রাজিল। চার ম্যাচে সেলেসাওদের জয় দুটি, আর্জেন্টিনার একটি, আর একটি ম্যাচ ড্র হয়েছে।

বিশ্বকাপে প্রথমবার দুই দলের দেখা হয় ১৯৭৪ সালের আসরে। সে ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয় পায় ব্রাজিল। রিভেলিনোর গোলে এগিয়ে যাওয়ার পর মিগুয়েল ব্রিনদিসি সমতা ফেরালেও দ্বিতীয়ার্ধে জাইরজিনহোর গোলেই জয় নিশ্চিত করে সেলেসাওরা।

১৯৭৮ সালের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে একই গ্রুপে পড়েছিল দুই দল। সেই ম্যাচে কোনো দলই গোলের দেখা পায়নি এবং লড়াই শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

তৃতীয়বার মুখোমুখি হয় ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে। ওই ম্যাচে ব্রাজিল ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় এবং আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে ঠেলে দেয়।

দুই দলের সর্বশেষ বিশ্বকাপ সাক্ষাৎ ১৯৯০ সালে ইতালিতে অনুষ্ঠিত আসরে। সেই ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। ক্লদিও কানিজিয়ার করা একমাত্র গোলেই জয়ের হাসি হেসেছিল আলবিসেলেস্তেরা। এটিই এখন পর্যন্ত বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার একমাত্র জয়।

এরপর কেটে গেছে ৩৬ বছর। এবার টুর্নামেন্টের ড্র অনুযায়ী দুই দলই নিজেদের পথচলা অব্যাহত রাখতে পারলে সেমিফাইনালে আবারও হতে পারে বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ। ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেই সম্ভাব্য লাতিন আমেরিকান ক্লাসিকোর।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930