ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদের

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০১ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি নাহিদের

ছবি: -সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের প্রতি ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই সেখানে প্রবেশ করবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ডের মামলার তদন্ত ও বিচার কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে। তিনি এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান।

তিনি বলেন, ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবিও জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, কেবল আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারও করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনও কোনো কর্মসূচি ঘোষণা করেনি। তবে সরকার দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুর প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে ইনুর বিরুদ্ধে দেওয়া ১০ বছরের সাজা যথেষ্ট নয়। তিনি আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তির প্রত্যাশা করেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930