ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাখাইনে ফের বিমান হামলা, বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬   ৩০ বার পঠিত
রাখাইনে ফের বিমান হামলা, বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

ছবি: -সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন এলাকায় নতুন করে বিমান হামলা শুরু করেছে দেশটির জান্তা বাহিনী। বুধবার (১ জুলাই) দিন ও রাতে দফায় দফায় চালানো এ হামলার বিকট বিস্ফোরণের শব্দ কক্সবাজারের টেকনাফ সীমান্ত পর্যন্ত শোনা গেছে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের তীব্রতায় সীমান্তবর্তী এলাকার অনেক বাড়িঘর কেঁপে উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, শাহপরীর দ্বীপ সীমান্তের ওপারে রাখাইনের মংডু শহর ও আশপাশের এলাকায় হামলা চালানো হয়। সীমান্তের বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকের কাছে তা ভূমিকম্পের মতো অনুভূত হয়।

শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ সানা উল্লাহ বলেন, বুধবার সারাদিন সীমান্ত এলাকার বাড়িঘর কেঁপেছে। এত জোরে বিস্ফোরণের শব্দ হচ্ছিল যে ঘরের ভেতরেও নিরাপদ মনে হয়নি।

টেকনাফ সদরের বাসিন্দা ছৈয়দ আলম জানান, রাত ৯টার পর মংডু শহরের দিক থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে বিশেষ করে শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত বছরের ডিসেম্বরে রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সংঘর্ষের সময়ও উখিয়া ও টেকনাফ সীমান্তজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও রাখাইনে সামরিক অভিযান জোরদার করায় সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930