ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে অবতরণ করতে পারেনি তিন ফ্লাইট, বিলম্বে চলাচল

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ৩২ বার পঠিত
বৈরী আবহাওয়ায় শাহ আমানতে অবতরণ করতে পারেনি তিন ফ্লাইট, বিলম্বে চলাচল

ছবি: -সংগৃহীত

অতি ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এর মধ্যে দুটি আন্তর্জাতিক এবং একটি অভ্যন্তরীণ ফ্লাইট রয়েছে। এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় সব ফ্লাইট ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত বিলম্বে চলাচল করছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, আবুধাবি থেকে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ এবং শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় অবতরণ করে। একইভাবে ঢাকা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের বিজি-১২১ ফ্লাইট বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে আবার ঢাকায় ফিরে যায়।

তিনি আরও জানান, চট্টগ্রাম থেকে নির্ধারিত সব ফ্লাইট ছেড়ে গেলেও প্রতিকূল আবহাওয়ার কারণে আগমন ও প্রস্থানে অধিকাংশ ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় ৩০ মিনিট থেকে এক ঘণ্টা বিলম্বিত হচ্ছে। বিমানবন্দর এলাকায় ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইছে।

এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তা অতি ভারী বৃষ্টি হিসেবে বিবেচিত হয়। সে হিসেবে চট্টগ্রামে এ সময়ে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930