ঢাকা
২৭ আগস্ট ২০২৬

ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার, সরকারের অবস্থানে একমত আইএমএফ : অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার, সরকারের অবস্থানে একমত আইএমএফ : অর্থমন্ত্রী

ছবি: -সংগৃহীত

দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের স্বার্থ বিবেচনায় সংস্কার কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রাতারাতি বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয় এবং এ বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারের অবস্থানের সঙ্গে একমত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আইএমএফের বাংলাদেশ ও হংকং–বিষয়ক মিশনপ্রধান ইভো ক্রজনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, কোন সংস্কার কখন বাস্তবায়ন করা হবে, তা দেশের প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারণ করা হবে। সরকারের প্রস্তাবিত নীতি ও সংস্কারের ভিত্তি সম্পর্কে আইএমএফের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে স্পষ্ট সমঝোতা তৈরি হয়েছে।

তিনি বলেন, একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তাই অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণেও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আইএমএফও সরকারের এই রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।

অর্থমন্ত্রী আরও জানান, নতুন ঋণ কর্মসূচির কাঠামো ও নীতিগত ভিত্তি নিয়ে আলোচনা হয়েছে। তবে ভর্তুকি বা অন্যান্য নির্দিষ্ট শর্ত নিয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি। এসব বিষয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা হবে।

বর্তমান সরকারের চার মাসের কর্মকাণ্ডে আর্থিক খাত, পুঁজিবাজার ও রাজস্ব ব্যবস্থাপনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, কর আদায় বৃদ্ধি এবং কর-জিডিপি অনুপাত উন্নয়নে সরকারের পদক্ষেপে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে।

তিনি বলেন, আইএমএফের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার সময় এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতির ভিত্তিতে আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া আরও এগিয়ে যাবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031