ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য প্রতিফলিত : মাহদী আমিন ফাইনালের আগে রেফারির নিরপেক্ষ ও কঠোর ভূমিকা চান লাপোর্তে ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনের রাষ্ট্রদূত আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে সরকার : প্রেস সচিব

বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
বাংলাদেশে ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস

ছবি: -সংগৃহীত

বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্টিভেন রড্রিগেস। তিনি বিদায়ী আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার ইউএনডিপি কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নতুন দায়িত্বে স্টিভেন রড্রিগেস বাংলাদেশে ইউএনডিপির সব কার্যক্রমের নেতৃত্ব দেবেন। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের গতি ত্বরান্বিত করতে বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

দায়িত্ব গ্রহণের পর স্টিভেন রড্রিগেস বলেন, ইউএনডিপির হয়ে বাংলাদেশের উন্নয়নযাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত গর্বের। তিনি সরকার, জনগণ এবং উন্নয়ন অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করে পূর্ববর্তী অর্জনের ভিত্তিতে আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

জ্যামাইকার নাগরিক স্টিভেন রড্রিগেসের আন্তর্জাতিক উন্নয়ন ও সরকারি নীতিনির্ধারণী পর্যায়ে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

বাংলাদেশে যোগদানের আগে তিনি আফগানিস্তান, লাইবেরিয়া ও রুয়ান্ডায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইন্দোনেশিয়ায় ডেপুটি কান্ট্রি ডিরেক্টরসহ ইউএনডিপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

জাতিসংঘে যোগদানের আগে স্টিভেন রড্রিগেস জ্যামাইকা সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী পদে দায়িত্ব পালন করেন এবং দেশটির জনপ্রশাসন ও জাতীয় উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031