২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হারের ম্যাচে বিরতির সময় ড্রেসিংরুমে সতীর্থদের কড়া সমালোচনা করেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। তবে তার সেই বক্তব্য দলের ভেতরে অস্বস্তির সৃষ্টি করেছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ

প্রতিবেদন অনুযায়ী, প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দেম্বেলে অভিযোগ করেন, স্পেনের বিপক্ষে ফ্রান্সের আক্রমণভাগের প্রেসিং ও সমন্বয় ছিল দুর্বল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে আরও সংগঠিতভাবে খেলার আহ্বানও জানান তিনি।

তবে দলের কয়েকজন খেলোয়াড় দেম্বেলের এই আচরণ ভালোভাবে নেননি। তাদের মতে, দেম্বেলে সাধারণত নিজে ছন্দে না থাকলেই সতীর্থদের ওপর ক্ষোভ ঝাড়েন। ফলে তার বক্তব্য ড্রেসিংরুমে ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি।

দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি ফ্রান্স। স্পেন আরও একটি গোল করে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার ফরাসি স্বপ্ন ভেঙে দেয়।

ম্যাচ শেষে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমও স্বীকার করেন, সেমিফাইনালে স্পেনই ছিল শ্রেষ্ঠ দল। এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স।