ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটে বিল দিতে হিমশিম, ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ সাবমেরিন কেবল সংযোগ বিচ্ছিন্ন, দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ধীর গ্যাস সংকট পুরোপুরি কাটাতে লাগতে পারে দুই বছর : বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছর আমিই প্রধানমন্ত্রী : আমির হামজা ১০ বছরে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির বাইরে গিয়েও কাজ করছে বিএনপি : সালাহ উদ্দিন ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির গতি দেখে উদ্বিগ্ন ইসরায়েল এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, পাঁচ দিনেই ছাড়াল ৩ লাখ অস্ট্রেলিয়ার প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানো সম্ভব হবে : সামরিক জান্তা

সৃজনশীল অর্থনীতির বিকাশে ৫ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
সৃজনশীল অর্থনীতির বিকাশে ৫ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা

ছবি: -সংগৃহীত

সৃজনশীল অর্থনীতির বিকাশে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ‘ক্রিয়েটিভ হাব’ প্রতিষ্ঠা, সৃজনশীল পণ্যের উন্নয়ন এবং আর্থিক সহায়তাসহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। সদ্য পাস হওয়া ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতের উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে আরও ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

সরকারের লক্ষ্য, সৃজনশীল অর্থনীতির অবদান জিডিপির ১ দশমিক ৫ শতাংশে উন্নীত করা এবং প্রায় ৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। এ লক্ষ্যে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের পাশাপাশি শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি চত্বরে ‘ক্রিয়েটিভ হাব’ গড়ে তোলা হবে। এসব হাবে সাংস্কৃতিক মঞ্চ, বইয়ের দোকান, সিনেপ্লেক্স, ক্যাফেটেরিয়া এবং স্থানীয় বিশেষ পণ্যের প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা থাকবে।

‘একটি গ্রাম-একটি পণ্য’ উদ্যোগের আওতায় তাঁতশিল্প, মৃৎশিল্প, বুননশিল্প, শীতলপাটি, শতরঞ্জি, কাঠের খেলনা, হাতে তৈরি গয়না ও টেরাকোটাসহ বিভিন্ন সৃজনশীল পণ্যের উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নতুন উদ্যোক্তা তৈরি হবে, সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে এবং শিল্পী, কারিগর, ডিজাইনার ও সৃজনশীল পেশাজীবীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে তারা কার্যকর পরিকল্পনা, সহজ অর্থায়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে সৃজনশীল খাতের উদ্যোক্তা ও কর্মীরা বিনা জামানতে বা স্বল্প সুদে ঋণ, উন্নত সাংস্কৃতিক অবকাঠামো এবং বাজার সম্প্রসারণের সুযোগ নিশ্চিত হলে এ খাত দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করেছেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031