ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম

ইয়ামালকে ঘরে তালাবদ্ধ করে রাখতে ইচ্ছে হয়, মজা করে বললেন স্কালোনি

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৮ জুলাই ২০২৬   ২৪ বার পঠিত
ইয়ামালকে ঘরে তালাবদ্ধ করে রাখতে ইচ্ছে হয়, মজা করে বললেন স্কালোনি

ছবি: -সংগৃহীত

স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের প্রতিভার প্রশংসা করতে গিয়ে রসিকতা করেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ ফাইনালের আগে সুযোগ পেলে ইয়ামালকে তার ঘরেই তালাবদ্ধ করে রাখতে চাইতেন বলে মন্তব্য করেছেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্কালোনি বলেন, “ইয়ামালকে কীভাবে থামাব? ইচ্ছে হয় লামিনেকে তার ঘরেই তালাবদ্ধ করে রাখি! সে সত্যিই অসাধারণ একজন ফুটবলার। ফুটবলের জন্য সে এক অমূল্য সম্পদ। এখনও খুবই তরুণ, সামনে তার দেওয়ার মতো আরও অনেক কিছু রয়েছে।”

১৯ বছর বয়সী বার্সেলোনা উইঙ্গার লামিনে ইয়ামাল স্পেনের আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা। দুই বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণ এবারও ফাইনালে স্পেনের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছেন।

হ্যামস্ট্রিং চোট থেকে ফিরে পুরোপুরি ছন্দে না থাকলেও ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন ইয়ামাল। ম্যাচে তিনি একটি পেনাল্টি আদায় করেন এবং তার করা আরেকটি দৃষ্টিনন্দন গোল অফসাইডের কারণে বাতিল হয়।

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে স্কালোনির এই মন্তব্যকে মূলত প্রতিপক্ষের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়ের প্রতি প্রশংসা ও রসিকতা হিসেবেই দেখা হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930