ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি গাঁজাসহ ভারতীয় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ২৭ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে ১১.৮ কেজি গাঁজাসহ ভারতীয় গ্রেফতার

ছবি: -সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আনা ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে কাস্টমস তল্লাশির সময় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ডিএনসি।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি বিশেষ দল বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক মো. জুলফিকার মোল্লাকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়।

তল্লাশির সময় তার ট্রলি ব্যাগে কাপড়ের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা ২১টি পলিথিন প্যাকেট থেকে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং কার্ড এবং জিও ইন্ডিয়ার সিমসহ একটি ওপ্পো স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

ডিএনসি জানায়, গ্রেফতার জুলফিকার মোল্লা ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বাংলাদেশে দুই থেকে তিন দিন অবস্থান করে ভারতে ফেরার পরিকল্পনা ছিল। ডিএনসি জানিয়েছে, মাদক পাচার রোধে রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930