বেতন-ভাতার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিক। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকটি পোশাক কারখানার শ্রমিক বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন। তবে কোন কোন কারখানার শ্রমিকেরা এ আন্দোলনে অংশ নিয়েছেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এদিকে মিরপুর ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।