https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ায় সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থান থেকে একচুলও সরেননি জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক মাধ্যমে সমালোচকদের কড়া জবাব দিয়ে তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে।
সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) এক চিকিৎসকের মন্তব্যের জবাবে অরিজিৎ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে পরিবেশ ও গাছ কাটার প্রসঙ্গ টেনে তুলনা করা অযৌক্তিক। একজন চিকিৎসকের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
অরিজিৎ আরও বলেন, এ ধরনের প্রশ্নের উত্তর কোনো পরিবেশবিদ বা মালী আরও যুক্তিসঙ্গতভাবে দিতে পারতেন।
ভারতের চিকিৎসা শিক্ষার প্রবেশিকা পরীক্ষা ‘নিট’কে কেন্দ্র করে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন জানানোয় সামাজিক মাধ্যমে নানা সমালোচনার মুখে পড়েন এই গায়ক। এমনকি এক ভক্ত তার প্রতি শ্রদ্ধা হারানোর কথাও জানান।
এর জবাবে অরিজিৎ স্পষ্ট ভাষায় বলেন, কে তাকে পছন্দ বা অপছন্দ করল, তাতে তার অবস্থান বদলাবে না। কেউ তার বক্তব্যে অসন্তুষ্ট হলে তার গান শোনা বন্ধ করতে পারেন, তবে তিনি শিক্ষার্থীদের পাশে থাকবেন।