ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইচেষ্টা, আটক দেবর-ভাবি ১৬ আগস্ট কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জাতীয় মৎস্য পক্ষ ঢাকা-নারিতা রুট চালু, আর বন্ধ হবে না : প্রতিমন্ত্রী মিল্লাত গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুই রিগ লেভেল ক্রসিংয়ে বিচ্ছিন্ন ট্রেনের বগির ধাক্কা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র : নিউইয়র্ক টাইমস

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ১৫ বার পঠিত
ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র : নিউইয়র্ক টাইমস

ছবি: -সংগৃহীত

ইরানে টানা দুই সপ্তাহ বিমান হামলার পর গত দুই দিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর ইন্টারসেপ্টর মিসাইলের মজুত কমে যাওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস

রোববার (২৬ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে ইন্টারসেপ্টর মিসাইলের সীমিত মজুত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এরপরই ইরানে বড় পরিসরের হামলার পরিকল্পনা থেকে সরে আসে হোয়াইট হাউস।

এর আগে শুক্রবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলা জোরদারের ঘোষণা দিলেও, পরবর্তী বৈঠকে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন।

নিউইয়র্ক টাইমসকে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন বৈঠকে সতর্ক করে বলেন, বড় ধরনের হামলা চালানো সম্ভব হলেও এতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর হাতে থাকা ইন্টারসেপ্টর মিসাইল দ্রুত ফুরিয়ে যেতে পারে। ফলে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা মোকাবিলা কঠিন হয়ে উঠবে।

ট্রাম্প প্রশাসনের আরেক কর্মকর্তা জানান, ব্যাপক হামলার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার কৌশল নিয়েও এখন সংশয় দেখা দিয়েছে। তার মতে, সাম্প্রতিক হামলাগুলো ইরানের ওপর প্রত্যাশিত চাপ তৈরি করতে পারেনি; বরং দেশটির জনগণ ও নেতৃত্ব বহিরাগত হুমকির মুখে আরও ঐক্যবদ্ধ হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার ও শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানে কোনো নতুন হামলা চালায়নি।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031