ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইচেষ্টা, আটক দেবর-ভাবি ১৬ আগস্ট কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জাতীয় মৎস্য পক্ষ ঢাকা-নারিতা রুট চালু, আর বন্ধ হবে না : প্রতিমন্ত্রী মিল্লাত গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুই রিগ লেভেল ক্রসিংয়ে বিচ্ছিন্ন ট্রেনের বগির ধাক্কা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভাড়া বাসায় মাদক কারবারে স্বামী-স্ত্রী, অবশেষে গ্রেফতার

জেলা প্রতিনিধি
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ৭ বার পঠিত
ভাড়া বাসায় মাদক কারবারে স্বামী-স্ত্রী, অবশেষে গ্রেফতার

ছবি: -সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলায় ভাড়া বাসায় মাদক কারবারের অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাবুর হাট হোলারজুম্মা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডোমার উপজেলার কৃষি কলেজপাড়া এলাকার সবুজ রহমান (৩১), তার স্ত্রী জিবন্নাহার বিথী (২৫) এবং একই উপজেলার মেলাপাঙ্গা এলাকার শহিদুল ইসলাম (৩৪)।

পুলিশ জানায়, প্রায় ২০ দিন আগে সবুজ ও বিথী ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে তল্লাশি চালায়। এ সময় বাসা থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডিমলা থানায় মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031