ঢাকা
০৪ জুন ২০২৬
শিরোনাম
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৪ বাংলাদেশি প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ প্রত্যাহারের প্রক্রিয়া প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত ক্ষমতা গ্রহণের তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হচ্ছে : অর্থমন্ত্রী হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ শিশুর মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের, ‘আত্মসমর্পণের প্রশ্নই আসে না’

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   ১৬ বার পঠিত
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের, ‘আত্মসমর্পণের প্রশ্নই আসে না’

যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণের প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, “আমাদের পক্ষ থেকে সব পথ খোলা রয়েছে, তবে জোর করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চিন্তা অলীক কল্পনা।”

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি দাবি করেন, যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতা ও সামরিক সক্ষমতার ভিত্তিতে ভবিষ্যতে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে আরও “চমকের” মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা করে, সেক্ষেত্রে নতুন আরও অনেক চমক তাদের সামনে হাজির করবে ইরান।”

আরাগচি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর মার্কিন কংগ্রেস কয়েকশ কোটি ডলার মূল্যের একাধিক যুদ্ধবিমান ক্ষতির কথা স্বীকার করেছে। একই সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনী একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তেহরানের সাম্প্রতিক এসব বক্তব্য এমন এক সময়ে এলো, যখন অঞ্চলজুড়ে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

Facebook Comments Box
June 2026
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930