ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : বাণিজ্যমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনায় সরকার : আইনমন্ত্রী শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার অনিয়ম! আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র

চট্টগ্রাম বন্দরে তিন জাহাজে লুটের খবর ভিত্তিহীন : কোস্ট গার্ড

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ৯ বার পঠিত
চট্টগ্রাম বন্দরে তিন জাহাজে লুটের খবর ভিত্তিহীন : কোস্ট গার্ড

ছবি: -সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তিনটি জাহাজে লুটপাটের খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাহিনীটির দাবি, আলোচিত তিন জাহাজের মধ্যে দুটিতে কোনো চুরি হয়নি; দ্রুত পদক্ষেপে চুরি প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

শনিবার (২৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড জানায়, দুটি জাহাজে সময়মতো খবর পাওয়ার পর অভিযান চালিয়ে কোনো মালামাল খোয়া যেতে দেওয়া হয়নি। এ জন্য সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষ বাহিনীকে এনওসি ও প্রশংসাপত্র দিয়েছে।

তবে তৃতীয় জাহাজের ঘটনায় প্রায় সাত ঘণ্টা পর কোস্ট গার্ডকে জানানো হয়। এরপর উদ্ধার অভিযান শুরু করা হয়, যা এখনও চলমান। ওই জাহাজে বাধ্যতামূলক নিবন্ধিত ওয়াচম্যানও ছিল না বলে জানিয়েছে বাহিনীটি।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ৩ হাজার ৪৮৫টি টহল ও ১১২টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে পৃথক অভিযানে ১৬টি নৌযানসহ ৪১ জনকে আটক করা হয়।

বাহিনীটির দাবি, নিয়মিত টহল ও অভিযানের ফলে বহির্নোঙর এলাকায় চুরি ও জলদস্যুতার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031