ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইচেষ্টা, আটক দেবর-ভাবি ১৬ আগস্ট কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জাতীয় মৎস্য পক্ষ ঢাকা-নারিতা রুট চালু, আর বন্ধ হবে না : প্রতিমন্ত্রী মিল্লাত গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুই রিগ লেভেল ক্রসিংয়ে বিচ্ছিন্ন ট্রেনের বগির ধাক্কা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

ভারতে এবার রাজনৈতিক দল গড়ছে ককরোচ?

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ৭ বার পঠিত
ভারতে এবার রাজনৈতিক দল গড়ছে ককরোচ?

ছবি: -সংগৃহীত

নিট প্রশ্নফাঁস ও ভর্তি পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে টানা আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন আলোচনার জন্ম দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। এবার সংগঠনটি কি রাজনৈতিক দলে রূপ নেবে—এমন প্রশ্নই ঘুরছে ভারতজুড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সিজেপির মুখপাত্র আশুতোষ রঙ্কা রাজনৈতিক দলে রূপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। রসিকতার সুরে তিনি বলেন, “ভারতে কোনো কিছুতেই ‘না’ বলতে নেই।” তবে আপাতত বিশ্রাম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করবেন বলেও জানান তিনি।

অন্য মুখপাত্র সৌরভ দাস বলেন, তাদের বর্তমান লক্ষ্য রাজনীতি নয়; বরং ছাত্র-জনতার আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া। তার ভাষায়, “দেশে শত শত রাজনৈতিক দল থাকলেও তরুণদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমরা এমন একটি সামাজিক শক্তি গড়ে তুলতে চাই, যাতে যে সরকারই ক্ষমতায় থাকুক, তরুণদের দাবি মানতে বাধ্য হয়।”

টানা ৩৭ দিনের আন্দোলনের পর সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছায় সিজেপি। সমঝোতা অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার, প্রশ্নফাঁস-সংক্রান্ত ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে মোদি সরকারের আমলে বিরল রাজনৈতিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ ১২ বছরে বড় বিতর্কের জেরে কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের এটি দ্বিতীয় ঘটনা।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031