ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে রোহিঙ্গাদের আকুতি, নিরাপদে দেশে ফিরতে চাই ন্যায়বিচার নিশ্চিত হওয়াটাই সবচেয়ে বড় স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ফিটনেসবিহীন যান ও অদক্ষ চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি প্রশাসক প্রেমের গুঞ্জনের মাঝে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ানকে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪ বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না : তথ্যমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল বান্দরবানে পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে হামাস-ইসরাইল চুক্তি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

নজর কাড়লেন রণবীর-যশ, হনুমানকে ঘিরে নতুন রহস্য

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
নজর কাড়লেন রণবীর-যশ, হনুমানকে ঘিরে নতুন রহস্য

ছবি: -সংগৃহীত

ভারতীয় সিনেমার অন্যতম আলোচিত ও ব্যয়বহুল প্রকল্প ‘রামায়ণ’-এর প্রথম ট্রেলার প্রকাশ পেয়েছে। প্রায় ৪ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারে প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে দেখা গেছে রণবীর কাপুরের রাম, যশের রাবণ, সাই পল্লবীর সীতা এবং রবি দুবের লক্ষ্মণকে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।

ট্রেলারের শুরুতে রাবণের শক্তিশালী আবির্ভাব এবং ‘রাবণরাজ’-এর ঘোষণা দেখানো হয়। এরপর বিষ্ণুর অবতার রাম হিসেবে রণবীর কাপুরের আবির্ভাব, লক্ষ্মণের সঙ্গে অসুরবধ, ১৪ বছরের বনবাস এবং সীতার বনবাসে সঙ্গী হওয়ার মতো মহাকাব্যের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে।

নির্মাতারা অযোধ্যা ও লঙ্কার রাজকীয় পরিবেশ, বিশাল সেট, সমৃদ্ধ প্রোডাকশন ডিজাইন এবং আবেগঘন দৃশ্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। আগের টিজারের তুলনায় নতুন ট্রেলারে ভিএফএক্সের ব্যবহার আরও পরিমিত ও পরিণত বলে মনে করছেন অনেক দর্শক।

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি বিষয়—পুরো ট্রেলারে সানি দেওল অভিনীত হনুমানের কোনো উপস্থিতি নেই। এতে অনেক ভক্ত হতাশ হলেও, কেউ কেউ মনে করছেন দ্বিতীয় কিস্তির চমক হিসেবে চরিত্রটিকে ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়েছে।

ট্রেলারটি ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকার। অভিনেত্রী ভূমি পেডনেকর এটিকে “অসাধারণ” বলে মন্তব্য করেছেন। অভিনেতা নবীন পলিশেট্টি পরিচালক নীতেশ তিওয়ারির প্রশংসা করেছেন, আর নির্মাতা জয়া আখতার ও প্রযোজক গুনীত মঙ্গাও ট্রেলারটির ভূয়সী প্রশংসা করেছেন।

অন্যদিকে সমালোচনাও কম হয়নি। একাংশের দর্শকের মতে, বিপুল বাজেটের তুলনায় কিছু দৃশ্যে ভিএফএক্স আরও উন্নত হতে পারত। রণবীর কাপুরের সংলাপ উপস্থাপন এবং কিছু দৃশ্যে আবেগের ঘাটতির অভিযোগও তুলেছেন অনেকে। পাশাপাশি লক্ষ্মণ রেখার অনুপস্থিতি এবং রাবণের চরিত্রকে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়াও আলোচনার জন্ম দিয়েছে।

তবে প্রশংসা-সমালোচনার মাঝেও প্রায় সবাই একমত—যশের রাবণ চরিত্র ট্রেলারের সবচেয়ে বড় আকর্ষণ। একই সঙ্গে রণবীর কাপুরও রামের শান্ত, সংযত ও মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন বলে মত দর্শকদের একটি বড় অংশের।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ আরও অভিনয় করেছেন সানি দেওল, রাকুল প্রীত সিং, লারা দত্ত, অরুণ গোভিল, বিবেক ওবেরয়, কুনাল কাপুর, কাজল আগরওয়াল ও ইন্দিরা কৃষ্ণান। ছবির সংগীতে রয়েছেন অস্কারজয়ী এ আর রহমান ও হ্যান্স জিমার। ছবিটির প্রথম কিস্তি ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় কিস্তি ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা।