ঢাকা
৩১ জুলাই ২০২৬
শিরোনাম
২৫ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাংগুয়েজ সেন্টার করবে ইউজিসি, শেখানো হবে ৮টি ভাষা সিপিডির গবেষণা, কৃষক থেকে খুচরা বাজারে আসতে চালের দাম প্রায় দ্বিগুণ আগস্টের শেষ সপ্তাহে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেটভুক্ত এজেন্সি বাদ দেওয়ার ঘোষণা আমিরাতে ৫ হাজার নয়, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত সম্পর্ক প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমানের সাক্ষাৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ উনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করতে চায় বাংলাদেশ হজের ব্যয় কমতে পারে অন্তত ৪০ হাজার টাকা : বিমান প্রতিমন্ত্রী

বিনা পারিশ্রমিকে কাজ করেও পাননি সম্মান, অকপট শেহনাজ গিল

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
বিনা পারিশ্রমিকে কাজ করেও পাননি সম্মান, অকপট শেহনাজ গিল

ছবি: -সংগৃহীত

‘বিগ বস ১৩’ দিয়ে আলোচনায় আসা বলিউড অভিনেত্রী শেহনাজ গিল জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি একাধিক প্রকল্পে বিনা পারিশ্রমিকে কাজ করলেও সেই অনুযায়ী সম্মান পাননি। তবে সময়ের সঙ্গে পারিশ্রমিক ও পেশাগত মর্যাদা নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে।

সম্প্রতি এক পডকাস্টে প্রেম, বিয়ে ও ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে শেহনাজ বলেন, “আর্থিক নিরাপত্তা এবং পেশাগত সম্মান একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। টাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষকে সম্মান এনে দেয়।”

তিনি জানান, বর্তমানে নিজের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক দাবি করাকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ মনে করেন। যদিও সব সময় সেই পারিশ্রমিক পান না।

শেহনাজের ভাষায়, আজ আমি যখন প্রাপ্য পারিশ্রমিক চাই, কখনও সেটা পাই, কখনও পাই না। আবার কখনও আমি যতটা দাবি করি, তার চেয়েও কম পাই।

অভিনেত্রীর মতে, প্রত্যেক মানুষেরই নিজের প্রাপ্য অধিকার আদায়ে সোচ্চার হওয়া উচিত। তিনি বলেন, আজকের অবস্থানে পৌঁছাতে তাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং নানা প্রতিকূলতা সহ্য করতে হয়েছে।

তবে পারিশ্রমিকের বিষয়ে এখন আর আপস না করলেও শুধু অর্থের জন্য কাজের মানের সঙ্গে কখনও আপস করেন না বলেও জানান শেহনাজ।

তার কথায়, শুধু টাকার জন্য কাজের মানের সঙ্গে আপস করে আমি কখনও কোনো প্রকল্প করিনি।

সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শেহনাজ গিলের। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ইশকনামা’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন জে রন্ধওয়া।