ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ : জ্বালানি মন্ত্রী ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই, কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ১৩ আগস্ট মনোনয়ন দাখিল জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ জন : রোড সেফটি ফাউন্ডেশন ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের কেউ যেন আর শিকল পরানোর সুযোগ না পায়, সেই কাঠামো গড়তে চাই : তথ্যমন্ত্রী ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল, সাদ্দাম ইনানকে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের : প্রসিকিউশন ব্রিজের নিচে মিলল নারীর খণ্ডিত মরদেহ, মাথা ও দুই হাত উদ্ধার ভিসা নিয়ে সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন, প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান

কেউ যেন আর শিকল পরানোর সুযোগ না পায়, সেই কাঠামো গড়তে চাই : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
কেউ যেন আর শিকল পরানোর সুযোগ না পায়, সেই কাঠামো গড়তে চাই : তথ্যমন্ত্রী

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের মানুষকে আর কখনো যেন শিকলবদ্ধ করার সুযোগ কেউ না পায়, সে লক্ষ্যেই একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে চায় সরকার।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশকে বারবার শিকল ভাঙতে হয়েছে। জনগণের কণ্ঠ, অধিকার ও সৃষ্টিশীলতাকে বিভিন্ন সময়ে দমিয়ে রাখার কারণেই দেশ কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি। তাই শুধু শিকল ভাঙাই নয়, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর তৈরি না হয়, সে জন্য স্থায়ী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, অতীতে প্রতিবার অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে জনগণকে রক্ত ও প্রাণ দিতে হয়েছে। তবে এবারের গণঅভ্যুত্থানের বিশেষত্ব হলো, শুধু ফ্যাসিবাদবিরোধী আন্দোলন নয়, আন্দোলনের পর রাষ্ট্র গঠনের লক্ষ্যও আগে থেকেই নির্ধারণ করা হয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেন, অর্জিত বিজয়ের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে পুরোনো রাষ্ট্রীয় কাঠামো দিয়ে তা সম্ভব নয়। এজন্য রাষ্ট্রকাঠামো ও রাজনীতির সংস্কারের প্রয়োজন রয়েছে। তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারে সেই ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠান শেষে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান ইতোমধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় তুলে ধরেছে এবং সরকার সেই অবস্থানেই অটল।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031