ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
লিভার দান করা কিশোরের ভাইকে দুই যুগ পর বিয়ে চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ র‌্যাবের নাম বদলে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ গঠনের উদ্যোগ প্রথম শ্রেণিতে লটারি, অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ : জ্বালানি মন্ত্রী ট্রাম্পের নীতির বিরুদ্ধে ফের সরব গ্র্যামিজয়ী গায়িকা অলিভিয়া রদ্রিগো নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই, কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ১৩ আগস্ট মনোনয়ন দাখিল জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ জন : রোড সেফটি ফাউন্ডেশন ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের

ঋণ পরিশোধে ব্যর্থ, নিলামে উঠছে রাজপাল যাদবের পৈতৃক বাড়ি

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
ঋণ পরিশোধে ব্যর্থ, নিলামে উঠছে রাজপাল যাদবের পৈতৃক বাড়ি

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ঋণখেলাপির অভিযোগে নতুন করে আইনি ও আর্থিক সংকটে পড়েছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। ব্যাংক থেকে নেওয়া কোটি কোটি রুপির ঋণ পরিশোধ করতে না পারায় উত্তরপ্রদেশের শাহজাহানপুরে তার পৈতৃক বাড়ি নিলামের উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া–এর মুম্বাই শাখা থেকে স্ত্রী রাধা যাদব ও মা গোদাবরী দেবীর নামে ১৬ কোটি ৬১ লাখ রুপি ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঋণের অর্থ পরিশোধ না করায় ব্যাংক আইনি পদক্ষেপ নেয়।

জানা গেছে, প্রায় দুই বছর আগেও অভিনেতাকে ঋণ পরিশোধের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সে সময় ব্যাংকের সঙ্গে সাময়িক সমঝোতা হলেও পরে আর কিস্তি পরিশোধ করা হয়নি। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি শাহজাহানপুরে তার পৈতৃক বাড়িতে নিলামের নোটিশ টানানো হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ না হলে আগামী ৯ সেপ্টেম্বর বাড়িটি নিলামে তোলা হবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৯ কোটি রুপির একটি চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে ১১ দিন দিল্লির কারাগারে থাকতে হয়েছিল। পরে আদালত শর্তসাপেক্ষে জামিন দিলেও পাওনা অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় গত জুলাইয়ে একই মামলায় তাকে আবারও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সেই আইনি জটিলতার রেশ কাটার আগেই এবার পৈতৃক সম্পত্তি হারানোর ঝুঁকিতে পড়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031