ঢাকা
০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
মন্ত্রীদের বেতন ১০ লাখ ও এমপিদের ৫ লাখ টাকা হওয়া উচিত : নুরুল হক নুর সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি ইতালিতে বিমানের উড়োজাহাজে ত্রুটি, ঢাকা-রোম-টরন্টো ফ্লাইট পুনঃনির্ধারণ পল্লবীতে অস্ত্রের মহড়ার সময় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক স্বাভাবিক প্রক্রিয়ায় সাকিবের দেশে ফেরার সুযোগ নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী বারবার সময়সীমা পেরোলেও অনড় ট্রাম্প হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত : রণধীর জয়সওয়াল গণমাধ্যমের টেকসই উন্নয়নে সাংবাদিক, মালিক ও সরকার একসঙ্গে কাজ করছে : তথ্যমন্ত্রী ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নানা পরিকল্পনা : স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, শিক্ষকসহ নিহত ২, আহত ১৫

নেপালের ক্যাবল কারে উঠে ভয় পেলেন অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
নেপালের ক্যাবল কারে উঠে ভয় পেলেন অপু বিশ্বাস

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে ভ্রমণের সময় ক্যাবল কারে চড়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নিজের ভয় ও রোমাঞ্চের কথা জানিয়েছেন তিনি।

ফেসবুক লাইভে এসে অপু বিশ্বাস জানান, নেপালের পোখারার অন্নপূর্ণা এলাকার ক্যাবল কারটি অনেক উঁচুতে অবস্থিত। তার কাছে এটি মালয়েশিয়া বা সিঙ্গাপুরের ক্যাবল কারের অভিজ্ঞতার চেয়েও বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে।

লাইভের ক্যাপশনে তিনি লেখেন, ‘ভীষণ ভয় লাগছে।’ একই সঙ্গে উচ্চতাভীতি রয়েছে বা হৃদ্‌যন্ত্রের সমস্যা আছে—এমন ব্যক্তিদের এই ক্যাবল কারে ওঠার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

রোমাঞ্চকর এই অভিজ্ঞতার সময় সন্তানকে খুব মনে পড়ছে বলেও জানান অপু বিশ্বাস। তিনি বলেন, ভক্তরাই তার সবচেয়ে বড় শক্তি এবং তাদের ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ।

বর্তমানে নেপালে নিজের নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ের কাজে রয়েছেন এই অভিনেত্রী। লাইভে তিনি সিনেমা ও সন্তানের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি যারা লাইভে বেশি মন্তব্য করবেন, তাদের মধ্য থেকে কয়েকজনকে নিজের প্রতিষ্ঠান ‘সিগনেচার বিউটি পার্লার অ্যান্ড বুটিক’ থেকে বিশেষ উপহার দেওয়ার কথাও জানান।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031