https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের দৌড়ে জায়গা করে নিয়েছে পাকিস্তানি চলচ্চিত্র ‘মেরা লিয়ারি’। সিনেমাটির অস্কার যাত্রাকে পাকিস্তান ও সিন্ধু প্রদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছে দেশটির সরকার।
সিন্ধু সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল ইনাম মেমন বলেছেন, ‘মেরা লিয়ারি’ চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নিতে পারলে তা পাকিস্তানের চলচ্চিত্র ইতিহাসে একটি বড় মাইলফলক হয়ে থাকবে।
সিন্ধু তথ্য বিভাগের চলচ্চিত্র বোর্ডের এক বৈঠকে সিনেমাটির আন্তর্জাতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে প্রদেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারত্ব এবং বিনোদন খাতকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে।
শারজিল ইনাম মেমন বলেন, অস্কারের মনোনয়ন দৌড়ে ‘মেরা লিয়ারি’র অন্তর্ভুক্তি পাকিস্তান, বিশেষ করে সিন্ধু প্রদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চূড়ান্ত পর্বে সিনেমাটি মনোনয়ন পেলে এটি দেশের চলচ্চিত্র অঙ্গনে স্মরণীয় অর্জন হয়ে থাকবে।
এদিকে পাকিস্তান সরকার সিনেমাটির আন্তর্জাতিক প্রচার ও প্রদর্শনের সুযোগ বাড়াতে কাজ করছে। দেশি-বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম এবং আন্তর্জাতিক পরিবেশকদের সঙ্গে সিনেমাটির প্রদর্শন ও স্বত্ব বিক্রির বিষয়ে আলোচনা চলছে।