https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের যাত্রীদের অপেক্ষা ও বিশ্রামের জন্য ব্যবহৃত বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই লাউঞ্জ ও আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
খবর পেয়ে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।