ঢাকা
০৯ আগস্ট ২০২৬

চোখ ধাঁধানো অ্যাকশনে বিধ্বংসী যশ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
চোখ ধাঁধানো অ্যাকশনে বিধ্বংসী যশ

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

চার বছর পর বড় পর্দায় ফিরছেন কন্নড় তারকা যশ। ‘কেজিএফ’ সিরিজের পর তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এর ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

বেঙ্গালুরুতে আনুষ্ঠানিকভাবে গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। ৪ মিনিট ৩৮ সেকেন্ডের ট্রেলারটি সাধারণ ট্রেলারের তুলনায় বেশ দীর্ঘ হলেও এতে সিনেমার মূল গল্প সম্পর্কে খুব বেশি ধারণা দেওয়া হয়নি।

ট্রেলারজুড়ে রয়েছে চোখ ধাঁধানো চিত্রায়ন, দুর্দান্ত অ্যাকশন এবং যশের দাপুটে উপস্থিতি। সিনেমায় নয়নতারা, হুমা কুরেশি, কিয়ারা আদভানি ও তারা সুতারিয়াকেও ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে।

সবচেয়ে বড় চমক, ‘টক্সিক’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন যশ। ট্রেলারে তার দুই চরিত্রের মধ্যে লোমহর্ষক দ্বন্দ্বের আভাস পাওয়া গেছে। বিভিন্ন রূপে যশের বিধ্বংসী উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে।

ইউটিউবে প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যেই ট্রেলারটি ১৬ লাখের বেশি বার দেখা হয়েছে। ফলে সিনেমার ট্রেলারও দর্শক আগ্রহের দিক থেকে নতুন রেকর্ড গড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

‘টক্সিক’ মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পাশাপাশি হিন্দিসহ অন্যান্য ভাষাতেও সিনেমাটি মুক্তি পাবে।

একাধিকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর অবশেষে আগামী ২৬ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031