ঢাকা
০৯ আগস্ট ২০২৬

রক্তাক্ত ট্রেলারে চমকে দিল ‘নিব্বা নিব্বি’

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৮ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
রক্তাক্ত ট্রেলারে চমকে দিল ‘নিব্বা নিব্বি’

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ব্যতিক্রমী গল্প, রহস্য ও সহিংসতার আবহ নিয়ে আসছে টালিউডের নতুন সিনেমা ‘নিব্বা নিব্বি’। তথাগত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটির ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। আগামী ১৪ আগস্ট জি ফাইভ বাংলায় মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

সৌরসেনী মৈত্র ও ঋশভ বসুকে প্রধান চরিত্রে দেখা যাবে। তারা অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, শংকর চক্রবর্তী, অভিনব ঘোষসহ আরও অনেকে।

ট্রেলারে দেখা যায়, দুই তরুণ-তরুণী ক্ষমতাবানদের গোপন তথ্য থাকা একটি হার্ডড্রাইভ পেয়ে রোড ট্রিপে বেরিয়ে পড়ে। এরপর একের পর এক বিপদ, রক্তাক্ত ঘটনা ও অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয় তারা। হার্ডড্রাইভকে ঘিরে জড়িয়ে পড়ে আরও অনেক মানুষের জীবন।

সৌরসেনীকে নয় মাসের অন্তঃসত্ত্বা পার্বতী মজুমদার চরিত্রে দেখা গেছে। প্রচলিত ধারণার অন্তঃসত্ত্বা নারীর চেয়ে সম্পূর্ণ ভিন্ন ও বেপরোয়া এই চরিত্র। অন্যদিকে ঋশভ অভিনয় করেছেন পার্বতীর স্বামী দেবা দাসের চরিত্রে।

ট্রেলারে শংকর চক্রবর্তীকেও রহস্যময় এক চরিত্রে দেখা গেছে। কেন পার্বতী নেশায় ডুবে থাকেন, হার্ডড্রাইভের জন্য কেন এত মানুষের জীবন ঝুঁকিতে পড়ে—এমন নানা প্রশ্নের উত্তর মিলবে সিনেমাটি মুক্তির পর।

হাস্যরস, রোমাঞ্চ, রহস্য ও সহিংসতার মিশেলে নির্মিত ‘নিব্বা নিব্বি’ নতুন প্রজন্মের জীবনবোধ ও বেপরোয়া মানসিকতার ভিন্ন দিক তুলে ধরবে বলে জানিয়েছেন নির্মাতা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031