অভিনয়ের পাশাপাশি এবার গানের মঞ্চেও প্রবাসীদের মুগ্ধ করলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত তার একক সংগীতানুষ্ঠান ‘অপূর্ব মিউজিক্যাল নাইট’ দর্শকদের ভালোবাসায় ভাসিয়েছে তাকে।
গত ৮ আগস্ট নিউইয়র্কের মঞ্চে গান পরিবেশন করেন অপূর্ব। নাটকের জনপ্রিয় অভিনেতা থেকে এক রাতের জন্য পুরোদস্তুর কনসার্ট শিল্পী হয়ে ওঠেন তিনি।
অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে অপূর্ব লেখেন, নিউইয়র্কের দর্শকদের ভালোবাসায় তার হৃদয় ভরে গেছে এবং রাতটি ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো।
নিজের প্রথম একক শোকে সফল করে তোলার জন্য দর্শক ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেতা।

মন্তব্য করুন