ঢাকা
১২ আগস্ট ২০২৬

মুস্তাফিজকে ধরে রাখল দুবাই ক্যাপিটালস

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
মুস্তাফিজকে ধরে রাখল দুবাই ক্যাপিটালস

ছবি: -সংগৃহীত

আইএলটি-টোয়েন্টির আসন্ন মৌসুমের জন্য বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। গত আসরে দলকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তার ওপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর শুরু হবে আগামী ২২ নভেম্বর। নতুন মৌসুমের আগে দলগুলোর ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে।

গত মৌসুমে বিপিএলের কারণে পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি মুস্তাফিজ। দেশে ফেরার আগে দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নেন তিনি। তার বোলিং গড় ছিল ১৫.৫৩ এবং স্ট্রাইক রেট ১১.৫০।

মুস্তাফিজের পাশাপাশি ক্যারিবিয়ান অলরাউন্ডার রভম্যান পাওয়েলকেও ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। নতুন চুক্তিতে দলে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031