https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চিকিৎসার জন্য আবারও লন্ডনে যাচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আগামীকাল বুধবার সকালে তার লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) নিজ জন্মভিটা কিশোরগঞ্জের করিমগঞ্জে যাওয়ার পথে ঐতিহাসিক পাগলা মসজিদে যান তিনি।
ছেলে মিরাজুল মইন জয়কে সঙ্গে নিয়ে মসজিদে নামাজ আদায় করেন ইলিয়াস কাঞ্চন। নামাজ শেষে মসজিদে দানও করেন তিনি। তার পাগলা মসজিদে যাওয়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ব্রেন টিউমারের চিকিৎসা শেষে গত ৩ আগস্ট লন্ডন থেকে দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। দেশে ফিরে কয়েক দিন পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটান তিনি। এবার আবারও চিকিৎসার জন্য লন্ডনে ফিরছেন।
ইলিয়াস কাঞ্চনের পরবর্তী চিকিৎসা সম্পর্কে ছেলে জয় জানান, লন্ডনে পৌঁছানোর পর আগামী ১৯ আগস্ট তার মস্তিষ্কের পুনরায় স্ক্যান করা হবে। বিমান ভ্রমণের পর মস্তিষ্ককে পর্যাপ্ত বিশ্রাম দিতে চিকিৎসকেরা স্ক্যানের আগে অন্তত এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
স্ক্যানের রিপোর্ট পর্যালোচনার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। প্রয়োজন অনুযায়ী পরবর্তী ধাপে ইমিউনোথেরাপি শুরু হতে পারে বলেও জানিয়েছেন জয়।