ঢাকা
১২ আগস্ট ২০২৬

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের অধিকার সীমিত করে কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এ জন্য দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেবে।

তিনি বলেন, প্রকৃত উদ্যোক্তাদের সহযোগিতা করা হলে মানুষের কর্মসংস্থান ও জীবনের নিশ্চয়তা তৈরি হবে এবং সামগ্রিক অর্থনীতিরও উন্নতি হবে। বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগ ও উদ্যোক্তাদেরও উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এমন একটি দেশ গড়ে তুলতে চায় সরকার, যেখানে মানুষ বর্তমান অবস্থার চেয়ে ভালো থাকবে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সুযোগ তৈরি করাই সরকারের নীতির মূল উদ্দেশ্য।

তিনটি পাটকলের দায়িত্ব নেওয়া দুই ব্যবসায়ী গোষ্ঠীকে ধন্যবাদ জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, নতুন বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো সফল হবে এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং হ্যামকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031