ঢাকা
১২ আগস্ট ২০২৬

সাভারে বাড়ি ঘিরে পুলিশের অভিযান, ৫ বোমাসদৃশ বস্তু উদ্ধার

উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
সাভারে বাড়ি ঘিরে পুলিশের অভিযান, ৫ বোমাসদৃশ বস্তু উদ্ধার

ছবি: -সংগৃহীত

সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে—এমন অভিযোগে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে আব্দুল জলিলের মালিকানাধীন বাড়িটি ঘেরাও করা হয়।

এ সময় বাড়ির এলাকা থেকে পাঁচটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো বিস্ফোরক কি না, তা পরীক্ষা করতে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট আসছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামপুর এলাকা থেকে পাঁচটি বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। একই এলাকায় একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে বলে তথ্য রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031