ঢাকা
১২ আগস্ট ২০২৬

থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত অভিনেতা খায়রুল বাসার

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
থাইল্যান্ডে দুর্ঘটনায় আহত অভিনেতা খায়রুল বাসার

ছবি: -সংগৃহীত

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। বর্তমানে তারা পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

থাইল্যান্ডের কোলান দ্বীপের পাহাড়ি এলাকায় নাটকের শুটিং শেষে স্কুটিতে করে নিচে নামছিলেন খায়রুল বাসার ও মেহেদী রনি। স্কুটিটি চালাচ্ছিলেন রনি। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে গেলে দুজনই আহত হন। পরে শুটিং দলের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খায়রুল বাসার জানান, দুর্ঘটনায় তার বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। বর্তমানে সোজা হয়ে দাঁড়ানো ও হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে। অন্যদিকে মেহেদী রনির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত হয়েছে।

দুজনের আঘাতের কারণে থাইল্যান্ডে চলমান শুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এক্স-রে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুরোপুরি সুস্থ হতে তাদের দুই থেকে তিন দিন বিশ্রাম নিতে হতে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031