ঢাকা
১৩ আগস্ট ২০২৬

ভারত সরকারকে ধন্যবাদ জানালেন আতিফ আসলাম

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
ভারত সরকারকে ধন্যবাদ জানালেন আতিফ আসলাম

ছবি: -সংগৃহীত

রাজনৈতিক টানাপোড়েনের কারণে প্রায় এক দশক ধরে ভারতে গান গাওয়ার সুযোগ নেই পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের। তবে এই নিষেধাজ্ঞাকেই নিজের ক্যারিয়ারে নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখছেন তিনি।

সম্প্রতি ইউটিউবার ক্রিস ফেডের টকশোতে আতিফ বলেন, ভারতীয় শিল্পীদেরও পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে। ভারতে নিষেধাজ্ঞা থাকলেও তার গান থেমে নেই। এমনকি ভারতীয় ভক্তরা ভিপিএন ব্যবহার করে তার গান শুনছেন এবং বিভিন্নভাবে গান সংগ্রহ করছেন বলেও জানান তিনি।

আতিফ বলেন, ভারতীয় ভক্তদের তিনি মিস করেন, তবে সেখানে কাজ করার বিষয়টি মিস করেন না। বলিউডে কাজের অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা না এলে হয়তো স্বাধীনভাবে নিজের গান তৈরির সুযোগ পেতেন না।

এ কারণে যারা তাকে ভারতে নিষিদ্ধ করেছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘তেরে বিন’খ্যাত এই শিল্পী।

বলিউডে ‘আদাত’, ‘পেহলি নজর মে’, ‘তেরা হোনে লাগা হু’ ও ‘জিনা জিনা’র মতো জনপ্রিয় গান উপহার দিয়ে আতিফ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ভারতে দীর্ঘদিন কাজ না করলেও ডিজিটাল প্ল্যাটফর্ম ও কনসার্টে তার জনপ্রিয়তা এখনও অটুট।

 

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031