ঢাকা
১৪ আগস্ট ২০২৬
শিরোনাম
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ জনের মৃত্যু দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান হঠাৎ ব্যাটিং ধসে বড় লিডের স্বপ্নে ধাক্কা বাংলাদেশের চট্টগ্রামের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজ, নিহত ৩ নিউরোসায়েন্সেস হাসপাতালে আরও ৫০০ শয্যা, উদ্বোধন কাল শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস বঙ্গোপসাগরে নিম্নচাপ, বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস আমদানির সব নিয়ম এক প্রজ্ঞাপনে, সহজ হবে এলসি ও বৈদেশিক লেনদেন জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের নিদর্শন ক্ষতিতে ১০ বছরের কারাদণ্ড গণিত অলিম্পিয়াড বিস্তারে সব ধরনের সহযোগিতা দেবে সরকার : প্রধানমন্ত্রী

‘ককটেল টু’ থেকে ভৌতিক ‘কদমবরি’, ছুটির দিনে ওটিটিতে নতুন যা দেখবেন

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
‘ককটেল টু’ থেকে ভৌতিক ‘কদমবরি’, ছুটির দিনে ওটিটিতে নতুন যা দেখবেন

ছবি: -সংগৃহীত

ছুটির দিনে ঘরে বসে বিনোদনের খোঁজে থাকা দর্শকদের জন্য এবার ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এসেছে নানা স্বাদের সিনেমা ও সিরিজ। রোমান্টিক কমেডি থেকে রাজনৈতিক ড্রামা, ক্রাইম-থ্রিলার থেকে ভৌতিক গল্প—চলতি সপ্তাহের তালিকায় রয়েছে বেশ কিছু নতুন আয়োজন।

‘ককটেল টু’ — নেটফ্লিক্স

২০১২ সালের জনপ্রিয় ‘ককটেল’-এর সিক্যুয়েল হলেও নতুন সিনেমাটির গল্প আগেরটির সরাসরি ধারাবাহিকতা নয়। নতুন প্রজন্মের সম্পর্ক, প্রেম ও জটিলতার গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন।

‘মাই বেস্ট ফ্রেন্ড, হিজ গার্লফ্রেন্ড অ্যান্ড মি’ — নেটফ্লিক্স

হালকা মেজাজের কমেডি দেখতে চাইলে জার্মান সিনেমাটি হতে পারে ভালো পছন্দ। ঘনিষ্ঠ বন্ধুর প্রেমিকা রেবেকাকে পছন্দ করে না অলি। তাদের বিশ্বভ্রমণের পরিকল্পনা ভেস্তে দিতে নানা কৌশল শুরু করে সে। কিন্তু রেবেকাও পাল্টা জবাব দিতে ছাড়ে না। দুইজনের দ্বন্দ্ব থেকেই তৈরি হয় হাস্যরসের নানা পরিস্থিতি।

‘আখরি সওয়াল’ — লায়ন্সগেট প্লে

রাজনৈতিক আদর্শ, প্রোপাগান্ডা ও সত্য উন্মোচনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ড্রামা। এক বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও তার গবেষণা সহযোগীর আদর্শগত দ্বন্দ্ব শেষ পর্যন্ত গড়ায় সরাসরি টেলিভিশন টকশোতে। সেখানে সামনে আসতে থাকে নানা অজানা তথ্য। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত ও নামাশি চক্রবর্তী।

‘উমথেথো’ — নেটফ্লিক্স

ক্রাইম-থ্রিলারপ্রেমীদের জন্য দক্ষিণ আফ্রিকার এই সিরিজে রয়েছে রহস্য ও উত্তেজনা। দীর্ঘদিন নিখোঁজ থাকা ভাইকে হঠাৎ ভয়ংকর এক জেল-গ্যাংয়ের প্রধান হিসেবে আবিষ্কার করে তরুণী এমবালি। ভাইকে অপরাধজগত থেকে ফিরিয়ে আনতে সে জড়িয়ে পড়ে বিপজ্জনক এক অভিযানে।

‘কদমবরি’ — অ্যামাজন প্রাইম ভিডিও

রহস্য আর ভৌতিক আবহের এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে প্রাচীন আরিয়ানাত্তু রাজবাড়ির একটি পুতুলকে ঘিরে। পুতুলটির ভেতর বন্দি থাকা এক প্রেতাত্মা দুই চোরের মাধ্যমে মুক্ত হয়ে যাওয়ার পর রাজবাড়িতে শুরু হয় একের পর এক অস্বাভাবিক ঘটনা। শেষ উত্তরাধিকারী নিরঞ্জনের অদ্ভুত আচরণ গল্পটিকে নিয়ে যায় আরও ভয়ংকর পরিণতির দিকে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031