ঢাকা
১৪ আগস্ট ২০২৬
শিরোনাম
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ জনের মৃত্যু দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান হঠাৎ ব্যাটিং ধসে বড় লিডের স্বপ্নে ধাক্কা বাংলাদেশের চট্টগ্রামের শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজ, নিহত ৩ নিউরোসায়েন্সেস হাসপাতালে আরও ৫০০ শয্যা, উদ্বোধন কাল শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস বঙ্গোপসাগরে নিম্নচাপ, বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস আমদানির সব নিয়ম এক প্রজ্ঞাপনে, সহজ হবে এলসি ও বৈদেশিক লেনদেন জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের নিদর্শন ক্ষতিতে ১০ বছরের কারাদণ্ড গণিত অলিম্পিয়াড বিস্তারে সব ধরনের সহযোগিতা দেবে সরকার : প্রধানমন্ত্রী

সেই রাত ছিল ভয়ঙ্কর, মনে হচ্ছিল মারা যাব : মনীষা কৈরালা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
সেই রাত ছিল ভয়ঙ্কর, মনে হচ্ছিল মারা যাব : মনীষা কৈরালা

ছবি: -সংগৃহীত

মারণব্যাধি ক্যানসার জয় করে জীবনের নতুন অধ্যায়ে ফিরেছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। তবে এই লড়াই ছিল দীর্ঘ ও কঠিন। ২০১২ সালে তার শরীরে চতুর্থ পর্যায়ের ডিম্বাশয়ের ক্যানসার শনাক্ত হলে মুহূর্তেই বদলে যায় তার জীবন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দুঃসময় ও মানসিক যন্ত্রণার কথা স্মরণ করেছেন মনীষা। নেপালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথম জানতে পারেন তিনি ক্যানসারে আক্রান্ত। সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘সেই রাতটি ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ ও নিঃসঙ্গ রাত। মনে হচ্ছিল, কোনো এক গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছি। সেই রাত ছিল ভয়ঙ্কর, মনে হচ্ছিল মারা যাব।’

কঠিন সেই সময়ে চারপাশে মানুষ থাকলেও নিজেকে ভীষণ একা মনে হতো বলে জানান মনীষা। বড় আয়োজন কিংবা পার্টির ভিড়েও অনেক সময় নিজেকে মানিয়ে নিতে পারতেন না তিনি। ক্যানসারের সঙ্গে লড়াই তাকে জীবন সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে।

সুস্থ হয়ে ফেরার পর জীবনকে এখন দ্বিতীয় সুযোগ হিসেবে দেখেন এই অভিনেত্রী। নিজের মূল্যবোধের সঙ্গে যায় না—এমন অনেক কিছুই জীবন থেকে বাদ দিয়েছেন তিনি। আগে স্বাস্থ্যের প্রতি যতটা উদাসীন ছিলেন, এখন সেটিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

জাঁকজমকপূর্ণ সামাজিক জীবনের চেয়ে পরিবার ও কাছের মানুষদের সঙ্গেই সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন মনীষা। প্রকৃতির সান্নিধ্য, প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করেই এখন জীবনকে এগিয়ে নিতে চান তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031