ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এইচআরসিএম স্ট্যাটাস প্রত্যাহারে ব্রিটিশ হাইকমিশনারের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদণ্ড জুলাই গণঅভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড শহীদ দুই সেনাসদস্যের পরিবারের পাশে সরকার, দেওয়া হবে বাড়ি ও ভাতা আসছে স্মার্ট ইমিগ্রেশন ব্যবস্থা, বিমানবন্দরে নামার আগেই শনাক্ত হবে অপরাধী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, আজ থেকে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি সৌদিতে হুথিদের একের পর এক হামলা, জেদ্দাসহ ৬ শহরে সতর্কতা ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় আজ পোশাকশিল্পে জ্বালানি ও নীতি সংস্কারে প্রধানমন্ত্রীর কাছে বিকেএমইএর ৬ প্রস্তাব

মার্কিন অবরোধে ইরান সরকারের পাশে বিরোধীরাও?

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ২৭ বার পঠিত
মার্কিন অবরোধে ইরান সরকারের পাশে বিরোধীরাও?

ছবি: -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপের কারণে ইরানের সরকারবিরোধীরাও সরকারের প্রতি তুলনামূলক সহানুভূতিশীল হয়ে উঠতে পারেন বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক স্টিফেন জুনস।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুনস বলেন, মার্কিন অবরোধের প্রভাব ইতোমধ্যে ইরানের সাধারণ মানুষের ওপর পড়ছে। দীর্ঘদিনের অর্থনৈতিক অব্যবস্থাপনা ও নিষেধাজ্ঞার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়েছে।

তার মতে, অনেক ইরানি বর্তমান সংকটের জন্য যুক্তরাষ্ট্রের অবরোধকে দায়ী করছেন। ফলে ঐতিহ্যগতভাবে সরকারের বিরোধী মানুষও জাতীয় স্বার্থের প্রশ্নে সরকারের প্রতি সহানুভূতিশীল হতে পারেন।

জুনস বলেন, উপসাগরীয় দেশগুলোও যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব কাজে লাগিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে চাপ দিয়ে থাকতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে অজনপ্রিয় নীতিও অনুসরণ করতে প্রস্তুত। শেষ পর্যন্ত চাপ তাকে অবস্থান পরিবর্তনে বাধ্য করবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930