ঢাকা
২১ আগস্ট ২০২৬

মন্ত্রিসভায় বড় পরিবর্তন, শপথ নিলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
মন্ত্রিসভায় বড় পরিবর্তন, শপথ নিলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

সরকারের মন্ত্রিসভায় নতুন করে ৫ জন যুক্ত হয়েছেন। পাশাপাশি আগে প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা একজনকে পূর্ণমন্ত্রী করা হয়েছে। ৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনে তাঁদের শপথ পাঠ করান।

মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের বিএনপির সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা রশিদুজ্জামান মিল্লাত।

অন্যদিকে, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুয়ায়ুন কবির ও গাইবান্ধার সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031